বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং তাদের দীর্ঘদিনের বসবাসের অধিকার নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতারা বিষয়টি তুলে ধরেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে প্রায় ৮০ বছর ধরে হরিজন সম্প্রদায়ের ১২টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একটি লিখিত নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে ভবন খালি করার নির্দেশ দেন। এতে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মানু বাঁশফোড়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র হাড়ি, সাংগঠনিক সম্পাদক মিন্টু বাঁশফোড়, চন্দনসহ প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

হরিজন সম্প্রদায়ের নেতারা বলেন, উচ্ছেদের পরিবর্তে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে মানবিক সমাধান নিশ্চিত করা উচিত। দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর জীবন-জীবিকা ও সন্তানদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});