বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে কর্মচারীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, অন্যথায় ভাতা বন্ধ

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মচারীদের পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিস চলাকালীন ইউনিফর্ম পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি পরিপত্র মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিস প্রধানদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মচারীদের মধ্যে যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটাবেন, তাদের অনুকূলে পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান না করার জন্য বিভাগ, শাখা ও অফিস প্রধানদের নির্দেশনা দেওয়া হলো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});