বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে বিজিবির অভিযানে ১২ হাজার ইয়াবা জব্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফে বিজিবির অভিযানে ১২ হাজার ইয়াবা জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ০)

হোয়াইক্যং চেকপোস্ট

X

হোয়াইক্যং চেকপোস্ট

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩৪)।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় তল্লাশি চালান। এ সময় সিএনজির ব্যাটারির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিনে মোড়ানো ছয়টি মিনি কার্টনে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদকের সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});