বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে অ‌টোচালক হত‌্যা মামলার অাসামী অাটক

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে অ‌টোচালক হত‌্যা মামলার অাসামী অাটক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম   (ভিজিট : ০)

র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে অাটক হত‌্যা মামলার অাসামী মাসুদ খান

X

র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে অাটক হত‌্যা মামলার অাসামী মাসুদ খান

পিরোজপুরে অটোরিকশা চালক হত্যা মামলার অাসামী মো. মাসুদ খান (৩৯)কে গ্রেপ্তার করেছে র‍্যাব ৮। র‍্যাব-৮ বরিশাল এবং র‍্যাব-৩ ঢাকার যৌথ অভিযানে বুধবার (১ জুলাই) বিকেলে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ খানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামে। তিনি মৃত মতিউর রহমানের ছেলে।

বৃহস্প‌তিবার ( ০২ জলাই ) র‍্যাব জানায়, ২০২৫ সা‌লের ২০ মার্চ পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন চালক সাব্বির সিকদার (২৬)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন ২১ মার্চ সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি কৃষিজমির পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি সাব্বির সিকদারের বলে শনাক্ত করেন। নিহতের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সাব্বিরকে হত্যা করা হয়। পরে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা হারুন সিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তবে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে ০১ জুলাই ঢাকার হা‌তির‌ঝিল থে‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});