শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নির্মিত সড়কের ভিডিও করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি!

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

নির্মিত সড়কের ভিডিও করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি!

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ০)

সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

X

সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতের আঁধারে কার্পেটিং করার সময় সেটি ভিডিও ধারণ করায় দেশটিভি এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দিয়েছে ঠিকাদার ও বিএনপি নেতা ফরহাদ মন্ডল। 

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ওই সাংবাদিকের মোবাইলে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেন বিএনপি নেতা।

এর আগে, গত পহেলা জুলাই রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপদ বিভাগের অধীন ভূঞাপুর বাইপাস সড়কের কার্পেটিংয়ের কাজ করছিল ঠিকাদার। এসময় দেশটিভি এবং দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ সেই দৃশ্য ভিডিও ধারণ করে। 

পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে কাজের সাব ঠিকাদার ও ভূঞাপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফরহাদ মন্ডল ফোনে হুমকি দেয়।

এসময় তিনি বলেন, ভদ্র ভাষায় বললাম, হাঁতুর-বাটাল নিয়ে রাস্তায় আসবেন। আপনাকে রাস্তায় আসতে বাধ্য করব। আপনি ভাওতামি করবেন, আর আমি বইসা বইসা আংগুল চুষমু। ভিডিও তোর পাছা দিয়ে দিমু। কালকে দিনের মধ্যে হাজির হতে হবে।

এ বিষয়ে জেলা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, রাতে কাজ করার ভিডিওটা দেখেছি। আর সাব ঠিকাদার ফরহাদকে চিনি না। হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});