শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মেসিদের বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ০)

সমর্থকদের সঙ্গে কেপ ভার্দের ফুটবলাররা-ফাইল ছবি

X

সমর্থকদের সঙ্গে কেপ ভার্দের ফুটবলাররা-ফাইল ছবি

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে। শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। তার বিশ্বাস, সাহসী ফুটবল খেলতে পারলে লিওনেল মেসিদের হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সম্ভব।

শনিবার ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনো সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়া দলটি শক্তির বিচারে পিছিয়ে থাকলেও লড়াইয়ের আগেই হার মানতে রাজি নয়।

‘বুবিস্তা’ নামে পরিচিত কোচ ব্রিতো বলেছেন, ‘আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাহস নিয়ে খেলবো। আক্রমণাত্মক ফুটবল খেলবো এবং পরের পর্বে ওঠার জন্য শেষ পর্যন্ত লড়াই করবো।’

তিনি আরও বলেছেন, ‘আমরা চাই খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একই সঙ্গে পুরো মনোযোগ ধরে রেখে পরের পর্বে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করুক। অবশ্যই আমরা বিশ্বাস করি। নিজেদের সামর্থ্য, খেলোয়াড় এবং দলকে আমরা বিশ্বাস করি। জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারবো। আমরা সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকলেও বিশ্বকাপে তিন ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে একাদশে ফিরছেন। তবে ব্রিতো জানিয়ে দিয়েছেন, তার পরিকল্পনা শুধু মেসিকে ঘিরে নয়,‘আমাদের কৌশল শুধু মেসিকে থামানো নয়, পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করা। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলের বিপক্ষেই খেলবো। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু আমাদের প্রতিপক্ষ শুধু তিনি নন, পুরো আর্জেন্টিনা।’

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ এইচ থেকে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। নকআউটে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক দেখানোর উদাহরণ টেনে ব্রিতো মনে করেন, এবারও অঘটন ঘটতে পারে, ‘যাদের ছোট দল বলা হয়, তারা প্রমাণ করেছে তথাকথিত বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করা সম্ভব। আর্জেন্টিনা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও চাই তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলতে। আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি। শেষ তিন ম্যাচে দেখিয়েছি, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে আমরা জানি, তবে আমাদেরও একটি স্বপ্ন আছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});