অবিশ্বাস্য এক ম্যাচ জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের অবশ্য কাঁপিয়ে দিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়া কেপ ভার্দে। ১২০ মিনিটের টানটান উত্তেজনাপূর্ণ ম্যারাথন শেষে আলবিসেলেস্তেরা হাফ ছেড়ে বাঁচল। তার আগেই নিশ্চিত হয়েছে শেষ ষোলোর প্রতিপক্ষ।
আর্জেন্টিনা মাঠে নামার ঘণ্টা চারেক আগে ডালাস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর ম্যাচ খেলে মিসর ও অস্ট্রেলিয়া। ১২০ মিনিটের সেই খেলা ১-১ সমতা নিয়ে টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-২ ব্যবধানে জিতে মিসর শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।
আগামী ৭ জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মেসি-সালাহদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে থামবে যেকোনো এক ফুটবল মহাতারকার দৌড়। ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষে খেলেছেন, দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলেও। বিশ্বকাপে আরেকবার তাদের দ্বৈরথ দেখা যাবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
📰 ঢাকা ইনফো২৪
দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট