শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল দল থেকে পদত্যাগ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল দল থেকে পদত্যাগ

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল দল থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তিনি দল থেকে পদত্যাগ করেন।

জাকির হোসেন বুলবুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দল-এর রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দল আমাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি হঠাৎ ষ্ট্রোক করি তার পরে হার্টের রিং পড়ানোর পর আমি সেপ্টিসেমিয়াশক এ যাওয়ার পরে স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলাম। মৃত্যুর মুখ থেকে আল্লাহ পাক আমাকে হায়াত দান করেছে  এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার সুস্থতার জন্য আপনারা আমাকে দোয়া করবেন। আর আমি যদি আপনাদের কাছে কোন ভূল করে থাকি এর জন্য ক্ষমা করে দিবেন। এই কারণে আমি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আপনাদের এবং দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করছি। সম্প্রতি আমার শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর আমি বাংলাদেশ আওয়ামী লীগ দল-এর মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।

আমি বিশ্বাস করি, যে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়, সেই দায়িত্বে বহাল থাকা নৈতিকভাবে সমীচীন নয়। তাই সম্পূর্ণ ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই। ভেড়ামারার জনগণের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা পেয়েছি। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});