শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফুটবল খেলার বিরোধের জেরে নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল খেলার বিরোধের জেরে নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম মোস্তফা কাজী (৭৫)। তিনি ওই গ্রামের আকমল কাজীর ছেলে।

পুলিশ ও স্থানয়ি সূত্র জানায়, চারদিন আগে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার (৩ জুলাই) বিকেলে দুই পক্ষের গ্রামবাসীর আলোচনায় বসার কথা ছিল। আলোচনায় অংশ নিতে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে ভদ্রবিলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাজারসংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জনের একটি দল মোস্তফা কাজীর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে ও মাথায় কুপিয়ে এবং হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কাজীকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজী নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোপসহ আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});