শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে। এছাড়া লেবু ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সারসহ বিভিন্ন উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আরিফুজ্জামান,  থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, বিএনপি নেতা মোখলেসুর রহমান (মুকুল) সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপরদিকে প্রধান অতিথি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন, ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});