শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হাটহাজারীতে কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ০)

এডহক কমিটির পরিচিতি সভা

X

এডহক কমিটির পরিচিতি সভা

হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে শনিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি। 

এসময় প্রতিমন্ত্রী সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমন্ডলিদের বিভিন্ন দাবি শুনেন এবং তাৎক্ষণিক কিছু দাবি পূরণের পাশাপাশি বাকিগুলো পূরণে আশ্বস্ত প্রদান করেন। 

এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি নওশিন আরজান হেলাল প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এমন ভালবাসা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে হাটহাজারীবাসীর বিশেষ করে নারীদের সাথে মিশে বুঝেছিলাম তাদের অভিযোগ অভিমত। আশা ছিল ব্যারিস্টার মীর হেলাল নির্বাচিত হলে স্ত্রী হিসেবে পাশে থেকে নারীদের জন্য কাজ করব। উনি নির্বাচিত হওয়ায় নারীদের জন্য কাজ করার সে সুযোগ কাজে লাগাতে চাই। এডহক কমিটির পরিচিতি সভা ও প্রথম সভার পর পরই নওশিন আরজান হেলাল প্রতিমন্ত্রী মীর হেলালকে নিয়ে সুপেয় পানির ফিল্টার  উদ্বোধন ও বৃক্ষ রোপন করেন প্রতিষ্ঠান প্রাঙ্গণে।  

প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের ইতিহাসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের সহধর্মিনী নওশিন আরজান হেলাল প্রথম নারী সভাপতি। শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমদিনেই সভাপতি আশার আলো জুগিয়েছেন দীর্ঘদিনের দাবি প্রতিষ্ঠানটি সরকারীকরণে। প্রধান অতিথি এবং সভাপতি আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। আশা করছি অচিরেই হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ সরকারীকরণ হবে। এ ছাড়াও শিক্ষকদের কিছু দাবি তাৎক্ষণিক পূরণ করেছেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান দৌলত, পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, পিআইও নিয়াজ মোর্শেদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমূখ উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিলের আওতায় আর্থিক সাহায্যপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});