শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদের সচিব মোঃ নাসিমুল গনি। 

শনিবার (৪ জুলাই) মন্ত্রী পরিষদের সচিব পরিদর্শনকালে প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ, রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে কথা বলেন।

এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রায় ১৩ বছর ধরে ঝুঁলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ ছাড়াও  তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেডিএর চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে খুলনায় আগমন উপলক্ষে মন্ত্রী পরিষদের সচিব মোঃ নাসিমুল গনিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});