লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ০)

ফাঁসির দাবিতে মানববন্ধন

X

ফাঁসির দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্রের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবোরধ করে আধাঘন্টার মতো বিক্ষোভ করা হয়।

এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত মানিককে আটক করায় আমরা ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘাতককে যেন সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা হয়। 

এছাড়া বিচারকার্যে কোনো ধরনের অবহেলা বা আসামিকে ছাড় দেয়ার চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানিকের এলোপাতারি ছুরিকাঘাতে নিহত হন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল নয়ন। 

ঘটনার পর হত্যাকারী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় লালমোহন থানা পুলিশ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।