শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেষ ষোলোয় কে কার মুখোমুখি

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ঘানা ও কলম্বিয়ার লড়াই দিয়ে শেষ হয়েছে শেষ বত্রিশের লড়াই। এই পর্বে সবচেয়ে বড় চমক জার্মানির বিপক্ষে টাইব্রেকারে প্যারাগুয়ের জয়। এবার কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াই শুরু হওয়ার অপেক্ষা। আর শেষ বত্রিশে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো।

কষ্টের জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কোনো মতে কেপ ভার্দেকে হারিয়েছে তারা। প্রবল লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে কোনোমতে হারিয়েছে পর্তুগাল। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে ব্রাজিল। একই অবস্থা ইংল্যান্ডেরও, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা কোনোমতে হারিয়েছে ডিআর কঙ্গোকে।

সেনেগালের বিপক্ষে ৮৫তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ঘুরে দাঁড়িয়ে পেয়েছে ৩-২ গোলের নাটকীয় জয়। ঘানাকে হারিয়ে লাতিন আমেরিকার চতুর্থ দেশ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কলম্বিয়া।

সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন। অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিহাস গড়া জয় পেয়েছে কানাডা, নরওয়ে, মিশর ও সুইজারল্যান্ড।

শেষ ষোলোয় কে কার মুখোমুখি-

প্যারাগুয়ে-ফ্রান্স, কানাডা-মরক্কো, পর্তুগাল-স্পেন, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিশর, সুইজারল্যান্ড-কলম্বিয়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});