নরওয়ের বিপক্ষে ব্যর্থতাই ব্রাজিলের অনুপ্রেরণা

নরওয়ের বিপক্ষে ব্যর্থতাই ব্রাজিলের অনুপ্রেরণা

শক্তিমত্তা কিংবা ফুটবল ঐতিহ্যে ব্রাজিলের ধারেকাছে নেই নরওয়ে। তবে মুখোমুখি লড়াইয়ে হিসেবে ইউরোপের এই দলের বিপক্ষে বড্ড সাদামাটা সেলেসাওরা। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ব্যর্থতার সেই বৃত্ত থেকে এবার বেরিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস সান্তোস।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রবিবার রাত ২টায়  শুরু হবে ম্যাচটি।

দল দুটির মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখলে অনেকে অবাক হতে পারেন। চারবারের দেখায় কখনও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র।

নরওয়ের ওই দুই জয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৯৮ সালের গ্রুপ পর্বে দেশটির ২-১ গোলের অবিশ্বাস্য সাফল্য। সেই ম্যাচে নরওয়ের জয়সূচক গোল করা শেটল রেকডালের ধারণা, বারবার না পারার ভয় এবারও তাড়া করবে ব্রাজিলকে এবং সেই ভয়ে হোঁচটও খাবে তারা।

দীর্ঘ ৯ বছর বিরতির পর, গত বছর জাতীয় দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে থাকা সান্তোস অবশ্য এই ম্যাচটি নিয়ে দারুণ আশাবাদী, ‘আমার মনে হয়, নরওয়েকে কখনও হারাতে না পারাটাই আমাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। আশা করি, আমাদের জন্য খুব স্পেশাল এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব এবং জয় নিয়ে খুশি মনে মাঠ ছাড়তে পারব।’

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।