রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

তৃতীয় বিয়ে করছেন আমির খান, অনুষ্ঠানে থাকবেন সাবেক দুই স্ত্রীও

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউড তারকা আমির খান আজ (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

সম্প্রতি নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর এবার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন চূড়ান্ত হওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তবে অন্য অনেক তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে, আমির বেছে নিয়েছেন একেবারে ঘরোয়া আয়োজন। জানা গেছে, কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। পুরো আয়োজন রাখা হচ্ছে সাদামাটা ও পারিবারিক পরিবেশে।

অতিথি তালিকাও সীমিত রাখা হয়েছে। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং অল্প কয়েকজন শুভাকাঙ্ক্ষীই এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিয়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো, আমির খানের সাবেক দুই স্ত্রী ও তার সন্তানদেরও অনুষ্ঠানে থাকার সম্ভাবনা। এতে বোঝা যায়, বিচ্ছেদের পরও পারিবারিক সম্পর্ককে সম্মান ও সৌহার্দ্যের সঙ্গে ধরে রেখেছেন অভিনেতা। ফলে এই আয়োজন শুধু দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং একটি বড় পরিবারের মিলনমেলাও হতে যাচ্ছে।

স্ত্রীর সাহসিকতার প্রশংসায় যা বলেছিলেন খামেনিস্ত্রীর সাহসিকতার প্রশংসায় যা বলেছিলেন খামেনি

সম্প্রতি এক ভিডিও বার্তায় আমির জানান, আড়ম্বরপূর্ণ উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোই তার কাছে বেশি মূল্যবান। একই সঙ্গে নতুন জীবনের জন্য তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, ভালোবাসা এবং শুভকামনা কামনা করেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। আগের দুটি বৈবাহিক সম্পর্কের ইতি ঘটলেও সাবেক পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি ছেলে রয়েছে। আমিরের তিন সন্তানসহ চার সন্তানই এই নতুন অধ্যায়ে তাদের পাশে থাকবে বলে জানা গেছে।

ইতোমধ্যে এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জাঁকজমকের পরিবর্তে পরিবারকে অগ্রাধিকার দিয়ে এমন সরল আয়োজন অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});