রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাতামুহুরিতে শিশু অপহরণের চেষ্টা, যুবককে গণপিটুনি

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাতামুহুরিতে শিশু অপহরণের চেষ্টা, যুবককে গণপিটুনি

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার  পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে সোহেল (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  

সোহেল ওই এলাকার  ফররুখ আহমদের ছেলে।  (৪ জুলাই) শনিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন  জানায়, শনিবার  ভোর রাত সাড়ে তিনটার দিকে ঘরের দরজার ছিটকিনি খুলে একই এলাকার এহেছান এর ৭ বছর বয়সী মেয়ে শিশুকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে উঠানে পড়ে যায়। 

এ সময় শিশুর চিৎকারে মা-বাবা ঘর থেকে বের হয়ে তাদের মেয়েকে দেখতে পায়। পরে অপহরণকারীর ফেলে যাওয়া টর্চ লাইট ও হিজাব এর সূত্র ধরে সোহেলেক সনাক্ত  করে। পরে তার খোঁজ নিতে গিয়ে তার চাচার বাড়িত লুকিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। পরে এলাকার লোকজন সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে তার মোবাইল চেক করে দেখা যায়, ওই শিশুকে অপহরণ করে কক্সবাজার একজনের কাছে বিক্রি করার কন্টাক্ট ছিল।

এছাড়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার (ওসি) মুনির হোসেন বলেন, সোহেলকে উদ্ধার  করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইতোপূর্বে ওই ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ৭ বছর বয়সী শিশুকে অপহরণপূর্বক যৌনাচার করে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। সঠিক বিচার ও আইনের শাসন না থাকায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে স্থানীয় লোকজনের দাবি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});