রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাপাসিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কাপাসিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চরসমানিয়া গ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১ বছর ১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা প্রায় ৮টার দিকে উপজেলার চরসমানিয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছোট ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সারাদিন ট্রলি চালিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরেন শিশুটির বড় ভাই। ট্রলি নিয়ে বাড়ির আঙিনায় প্রবেশ করার সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট আব্দুল্লাহও আনন্দে বড় ভাইয়ের কাছে ছুটে যায়। এ সময় অসাবধানতাবশত সে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

প্রতিবেশী শামিম ফকির বলেন, “শিশুটি তার বড় ভাইকে ট্রলি নিয়ে বাড়িতে ফিরতে দেখে খুব খুশি হয়েছিল। আনন্দে সে দৌড়ে ট্রলির কাছে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।”

এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর বাড়িতে স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কাপাসিয়া থানার এএসআই বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});