রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

জামালপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে জামালপুর-মাদারগঞ্জ সড়কের ভাবকী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদারগঞ্জ থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক আব্দুর রহমান সাকিব ও অটোরিকশা যাত্রী বৃদ্ধ সুরুজ্জামান চিশতি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত আব্দুর রহমান সাকিবকে একটি বেসরকারি হাসপাতালে এবং সুরুজ্জামান চিশতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহমান সাকিবের বাড়ি মাদারগঞ্জ উপজেলার খিলকাঁঠি গ্রামে। অপরদিকে নিহত সুরুজ্জামান চিশতির বাড়ি মেলান্দহ উপজেলার তাবকী গ্রামে।

এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});