রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চলমান চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আজ রোববার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী থেকে আধাখোলা এলাকা এবং সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী থেকে বড় কৈবর্তখালী পর্যন্ত মোট চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন।

পরিদর্শনকালে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খনন ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এক কোটি তিন লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ উপকারিতা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির মোল্লা, বড়ইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাকসুদা আক্তার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল আমিন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। 

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন কৃষিতে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});