রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপ ২০২৬ / ব্রাজিল নাকি নরওয়ে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের শেষ ষোলোতে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হতে যাচ্ছে আজ। আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হালান্ডের দুর্দান্ত ফর্ম এবং নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হতাশাজনক অতীতের কারণে ম্যাচটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তবে ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ব্রাজিলকেই এগিয়ে রাখছে ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটার।

বাংলাদেশ সময় রোববার রাত ২টায় মাঠে নামবে দুই দল। ম্যাচের আগে প্রকাশিত সম্ভাব্যতার হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ, আর ২৪ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর।

শুধু ম্যাচ নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপ্টার হিসাব অনুযায়ী, ব্রাজিলের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ।

শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও কাসেমিরো সমতা ফেরান, পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেন ব্রুনো গিমারায়েস। এবারের বিশ্বকাপে এটি ছিল তার চতুর্থ অ্যাসিস্ট। এক আসরে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের তালিকায় এখন তার ওপরে আছেন শুধু ১৯৭০ বিশ্বকাপে ছয় অ্যাসিস্ট করা কিংবদন্তি পেলে।

তবে আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন আনচেলত্তি। চার ম্যাচে ব্রাজিল মোট ৬০টি শট নিয়েছে, যা ১৯৯৮ সালের পর বিশ্বকাপে তাদের অন্যতম সর্বনিম্ন আক্রমণাত্মক পরিসংখ্যান।

অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নরওয়েও। শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন আর্লিং হালান্ড।

দুর্দান্ত ছন্দে থাকা হালান্ড আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ১৩ ম্যাচেই গোল করেছেন। এই সময়ে তার গোলসংখ্যা ২৫। ব্রাজিলের বিপক্ষেও গোল করতে পারলে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচেই গোল করা ইউরোপের অষ্টম ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের চার দেখায় একবারও জিততে পারেনি ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। এছাড়া ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে হারানোর পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেই জয় পায়নি সেলেসাওরা।

তবে অতীতের পরিসংখ্যানকে পাশে রেখেও বর্তমান ফর্ম, স্কোয়াডের শক্তি এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিলকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});