রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতালের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতালের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই)  বিকালে ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত  মিঃ হোকন আরল্ড গুলব্রান্ডসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরল্ড গুলব্রান্ডসেন বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র। শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে নরওয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, এই অংশীদারত্বের ধারাবাহিকতায় এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});