রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কঠিন পরীক্ষার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে বাড়তি সতর্ক বেলজিয়াম

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কঠিন পরীক্ষার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে বাড়তি সতর্ক বেলজিয়াম

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ০)

অনুশীলনে বেলজিয়াম দল।

X

অনুশীলনে বেলজিয়াম দল।

সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রোমাঞ্চ আপাতত পেছনে ফেলে এসেছে বেলজিয়াম। এখন তারা শেষ ষোলোর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে নিয়ে ভাবছে। ডিফেন্ডার মাক্সিম ডে কাইপাপের ধারণা, স্বাগতিকরাও তাদের কঠিন পরীক্ষা নেবে।

শেষ বত্রিশের লড়াইয়ে সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বেলজিয়াম। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ চার মিনিটে দুই গোল করে সমতায় নির্ধারিত সময় শেষ করে তারা। পরে অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন কেভিন ডে ব্রুইন, রোমেলু লুকাকুরা।

আর সেই জয়ের আবেগ-উচ্ছ্বাস ভুলে এখন সামনে মনোযোগ দিচ্ছে বেলজিয়ামের সবাই। তবে ওই লড়াইয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা ২৫ বছর বয়সী দে কাইপার বললেন সেই কথাই।

তিনি বলেন,‘ সেনেগাল ম্যাচের পর সবার মনে যে উচ্ছ্বাস-আবেগের জন্ম হয়েছিল, সেটা এখন স্বাভাবিক হয়েছে। অবশ্যই, এটা আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে, কারণ এই প্রথম এমন কিছুর অভিজ্ঞতা হয় আমার। পরিকল্পনা যতটা সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম আমরা। তবে শক্তিশালী সেনেগাল দল কয়েক দফায় সেটা ভেস্তে দেয়, যেটা অস্বাভাবিকও নয়।’

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ জুলাই ৬টায় (এএম) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। সিয়াটলেও যে কঠিন লড়াই করতে হবে তাদের, বুঝতে পারছেন ডে কাইপার,‘ বিশ্বকাপের সঙ্গে তাল মিলিয়ে উন্নতি করছে যুক্তরাষ্ট্র। তাদের দলে ভালো মানের অনেক খেলোয়াড় আছে। আমাদের মাঠে সাহস দেখাতে হবে। ৮০ হাজার দর্শকের সামনে যখন খেলবেন, তখন নিজেদের খেলার ধরনে আটল থাকতে হবে।

“সেনেগালের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের ভালো ও খারাপ দুটি দিকই ছিল। কোথায় ভুল করেছি, তা বিশ্লেষণ করতে হবে। ম্যাচের শেষ পাঁচ মিনিট বাকি থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকাটা সবসময়ই স্বস্তির। তবে, ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা আমাদের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});