জাসাস নেতা রোকনের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

জাসাস নেতা রোকনের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

জাসাস নেতা রোকনের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনের পিতা মরহুম মুকুল হোসেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (৭ জুলাই) বাদ আসর সূত্রাপুর লোহারপুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের উপস্থিত থেকে দোয়ায় অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, “আমার মরহুম পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।