সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জলঢাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জলঢাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পরিবহন খাতে সকল প্রকার চাঁদা বন্ধের দাবিতে নীলফামারীর জলঢাকায় সাড়ে তিন ঘন্টা ধরে রাস্তা বেড়িকেট দিয়ে অবরোধ করে রাখে পরিবহন মালিক গ্রুপের একাংশ। রোববার সন্ধা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত বাসস্ট্যান্ড চত্বরে এ অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে পথচারীসহ ঢাকাগামী যাত্রীরা। 

আন্দোলনকারী জলঢাকা ট্রাভেলস ও পারফেক্ট ট্রাভেলস পরিবহনের মালিক মাজহারুল ইসলাম মিঠুন বলেন, ডিমলা থেকে শুরু করে ভাদুরদর্গাহ,জলঢাকা বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প, বড়ভিটা,অবিলের বাজার,ধরেয়ার বাজার,মাগুরা পর্যন্ত আমাদের গাড়ি প্রতি শ্রমিক সংগঠনগুলোকে প্রতিদিন ৯০০ টাকা করে চাঁদা দিতে হয়। যা বাংলাদেশের কোথাও এতো চাঁদা দিতে হয়না,তাহলে আমরা নিজ জেলায় এতো টাকা চাঁদা দিবো কেন। তাই আমরা কয়েকজন সাধারণ পরিবহন মালিক একমত হয়ে আজকে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি।এখন থেকে আমরা কোথাও কোন চাঁদা দিয়ে গাড়ি চালাতে পারবোনা।

এসময় উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সাইফুল ইসলাম,সাগর ইসলাম,আব্দুল কাদের হৃদয়,খাদিমুল ইসলাম,আবু সাঈদ রাবু,জমির উদ্দিন ও মোঃ শাহ পরান।

পরে রাত এগারোটার দিকে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম আন্দোলনকারী পরিবহন মালিকদের সাথে কথা বলে পরিবহন খাতে আর কেউ কোন চাঁদা নিতে পারবেনা এবং কোন গাড়ির মালিককে কোন প্রকার চাঁদা দিতে হবে না মর্মে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});