সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা,  বৃক্ষরোপন,আলোচনা সভা,ঋণ,পুরুস্কার ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রা  শেষে উপজেলা চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। বেলা ১১ টায় বিআরডিবি হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

সভায় উপস্থিত থেকে উন্নয়ন মুলক বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু),  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, সুফলভোগী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে ঋণ,পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});