সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চউক চেয়ারম্যানসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চউক চেয়ারম্যানসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নগরগুলোকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিকল্পিত নগরায়ণ, শহরের সুপরিকল্পিত সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সকল প্রকল্প দ্রুততম সময়ে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়নের নির্দেশ দেন।

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি সরকারের অগ্রাধিকারভিত্তিক আবাসন কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক আবাসন নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন। 

পাশাপাশি এ খাতে চীনসহ বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 

চট্টগ্রামকে একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক মহানগর হিসেবে গড়ে তুলতে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী ইমারত নির্মাণ নিশ্চিতকরণ, নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেলা রোধ, পানি প্রবাহের স্বাভাবিক পথ সচল রাখা এবং  সিডিএ এর বিভিন্ন আইনের কার্যকর বাস্তবায়নে চউকের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কক্সডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান এসএম শফিকুর আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (ময়উক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাউক) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});