সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিদ্যুৎস্পৃষ্ট তরুণের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎস্পৃষ্ট তরুণের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

বিদ্যুৎস্পৃষ্ট তরুণের চিকিৎসা সহায়তায় চেক তুলে দিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

X

বিদ্যুৎস্পৃষ্ট তরুণের চিকিৎসা সহায়তায় চেক তুলে দিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা রাকিব হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হওয়ার পর তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।

২৫ বছর বয়সী রাকিব হোসেন পেশায় গাছ কাটার শ্রমিক। তার বাবা আব্দুর রহিম স্থানীয় একটি হোটেলে কাজ করেন। বাবা ও ছেলের উপার্জনের ওপরই নির্ভর করে চলত পরিবারের সংসার। সম্প্রতি গাছ কাটার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন রাকিব। দুর্ঘটনায় তার শরীরের একটি বড় অংশ পুড়ে যায়।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হলে সেখান থেকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের।

অসহায় পরিস্থিতিতে ছেলে রাকিবের চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন বাবা আব্দুর রহিম। সেই পোস্ট নজরে আসে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যানের। বিষয়টি জানার পর তিনি দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন।

রোববার পাঁচ জুলাই আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কো অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে রাকিবের বাবা আব্দুর রহিমের হাতে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুর রহিম বলেন, তার ছেলে গাছ কাটার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় শরীরের একটি অংশ পুড়ে গেছে। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব ছিল না। তাই তিনি ফেসবুকে একটি আবেদন জানান। পরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি এই মানবিক সহায়তার জন্য ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রাকিবের শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তার ভাই জানান, রাকিবের হাতে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শরীরের বিভিন্ন অংশ ব্যান্ডেজে ঢাকা থাকায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের কো অর্ডিনেটর মো. আমীর হোসেন মিয়া বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যানের নির্দেশনায় রাকিব হোসেনের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রের জন্য তার পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবের অসুস্থতার খবর ও ছবি দেখেই চেয়ারম্যান দ্রুত সহযোগিতার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও চেয়ারম্যানের নির্দেশনায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});