সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কারাগারে বন্দিদের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫, সেনা মোতায়েন!

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

কারাগারে বন্দিদের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫, সেনা মোতায়েন!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ০)

শ্রীলংকার নেগোম্বো কারাগার

X

শ্রীলংকার নেগোম্বো কারাগার

শ্রীলংকার নেগোম্বো কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো বন্দি ও কারারক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিবর্ষণের পর এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। 

নিহতদের মধ্যে ২০ জন বন্দি এবং ৫ জন কারা কর্মকর্তা রয়েছেন। এই সহিংসতায় আরও প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম আদাদেরানা ও নিউজ ওয়ারের বরাত দিয়ে জানা গেছে, শ্রীলংকার পশ্চিমাঞ্চলীয় উপকূলের নেগোম্বো কারাগারে রোববার প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববারের সেই প্রাথমিক সংঘর্ষে দুই বন্দি নিহত এবং ৩৮ জন আহত হন।

আজ সোমবার (৬ জুলাই) পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং কারারক্ষীদের সাথে বন্দিদের নতুন করে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা গুলি ছুড়তে বাধ্য হয়। 

কারাগারের এই চরম উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে সেনা মোতায়েন করেছে শ্রীলংকা সরকার। বর্তমানে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

২ হাজার ৪১৭ জন বন্দি ধারণক্ষমতার এই কারাগারে হঠাৎ কেন এমন ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});