সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার–বাসুল্লা রেমা আঞ্চলিক সড়কের খোয়াই নদীর ওপর নির্মিত ব্রিজটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বালুবাহী ভারী ট্রাক চলাচলের কারণে ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং সড়কের অংশজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। 

ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, স্কুল–কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লক্ষাধিক মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ব্রিজ নির্মাণের পর অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মাটিবাহী ট্রাক, ট্রাক্টরের ফলে ব্রিজ রীতিমতো হুমকির মুখে পড়েছে। ব্রীজের এপ্রোচ ঝুকিতে আছে।

সরেজমিনে দেখা যায়, রাজার বাজার পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পাশাপাশিই অবস্থিত। এসকল প্রতিষ্টানের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রায় দুর্ঘটনায় পড়তে হয়েছে বালু বাহনের আনাগোনায়। এ নিয়ে শিক্ষার্থী সহ সাধারণ বাসিন্দাদের মানববন্ধন, আন্দোলনও হয়েছে। তবুও দেখা যায়, কোথাও কোথাও রাস্তার পাশে বড় বালুর ঢিবি সৃষ্টি করা হয়েছে। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

এছাড়া দীর্ঘদিন বালু উত্তোলনের ফলে ব্রিজটি হুমকির মুখে আছে।

এলাকাবাসীর দাবি যতদ্রুত সম্ভব ব্রিজ রক্ষায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা এবং এপ্রোচ (ব্রীজ ও সড়কের সংযোগ মুখ) রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেয়ার দাবি জানান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন বলেন,অচিরেই অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});