সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ০)

কার্লো আনচেলত্তি

X

কার্লো আনচেলত্তি

চলতি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

সিবিএফের নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো বলেছেন, আনচেলত্তিকে নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং পুরো বিশ্বকাপের চক্র জুড়েই তিনি দলের দায়িত্বে থাকবেন।

কায়েতানো বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো কোচকে নিয়ে শান্তভাবে পুরো চক্র সম্পন্ন করা। তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। তবে এই ব্যর্থতার পরও কোচিং স্টাফে কোনো বড় পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে কনফেডারেশন।

কায়েতানোর মতে, এখন তাড়াহুড়া না করে ধাপে ধাপে পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই ব্রাজিলের প্রধান লক্ষ্য। বিশ্বকাপ থেকে বিদায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের জন্য বড় ধাক্কা ছিল বলেও স্বীকার করেন কায়েতানো, ‘সবাই খুবই হতাশ এবং মর্মাহত। খেলোয়াড়, স্টাফ ও কোচিং দল-সবার জন্যই এই ফল মেনে নেয়া কঠিন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});