সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেষ বিশ্বকাপে রোনালদোর সামনে স্পেনের কঠিন পরীক্ষা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেষ বিশ্বকাপে রোনালদোর সামনে স্পেনের কঠিন পরীক্ষা

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ০)

ক্রিশ্চিয়ানো রোনালদো।

X

ক্রিশ্চিয়ানো রোনালদো।

এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা নিজেই জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর আর বিশ্বমঞ্চে দেখা যাবে না তাকে। তাই শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সোমবার শেষ ষোলোর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনকে হারানোই এখন রোনালদো ও পর্তুগালের একমাত্র লক্ষ্য। তবে কাজটা মোটেও সহজ নয়। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও গোল না খাওয়া স্পেনও আছে দুর্দান্ত ছন্দে। ম্যাচটা হবে রাত ১টায়। 

যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে দুই দলই উজাড় করে দিতে প্রস্তুত। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন। মিকেল ওইয়ারজাবালের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন পেদ্রো পোরো।

অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ২-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল। ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো পেনাল্টি থেকে সমতা ফেরান। পরে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে জয়সূচক গোল করেন গনসালো রামোস।

গ্রুপ পর্বে প্রত্যাশিত ছন্দে না থাকলেও নকআউটে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেখিয়েছে স্পেন। লামিনে ইয়ামালের একাদশে ফেরা, দুই ফুল-ব্যাক পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়ার আক্রমণাত্মক ভূমিকা এবং ওইয়ারজাবাল গোল পাওয়ায় আত্মবিশ্বাসী লুইস দে লা ফুয়েন্তের দল। সবচেয়ে বড় শক্তি অবশ্য রক্ষণভাগ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও গোল হজম করেনি স্পেন।

অপর দিকে, পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, স্পেনকে হারাতে হলে দলকে আরও উন্নতি করতে হবে। ভিতিনহা, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেসদের মাঝমাঠ এখনও প্রত্যাশামতো খেলতে পারেনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে রক্ষণভাগও একাধিকবার চাপে পড়েছিল।

এবারের বিশ্বকাপে রোনালদোর গোল তিনটি। তবে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অধিনায়কের অভিজ্ঞতাই হবে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা। নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে আরেকটি বড় ম্যাচ জয়ের অপেক্ষায় আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});