মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের বিদায়, কোয়ার্টারে স্পেন

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট প্রায় শেষ। অতিরিক্ত সময়ের ঘোষণা আসার অপেক্ষা। দুই দলই সাবধানী পজিশনে, নিচ্ছে পরবর্তী সময়ে খেলার প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তে মিকেল মেরিনোরে গোলে স্তব্ধ পর্তুগাল শিবির। সেই রেশ চলে বেশকিছুক্ষণ। এর পর পালটা আক্রমণে দুয়েকবার গোলের সম্ভবনা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত স্পেন শিবিরের গোলে বল ঢোকেনি। অগত্যা স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

এমনকি ক্রিশ্চিয়ানোরও এটাই ছিল শেষ বিশ্বকাপ; এ কথা তিনি আগেই জানিয়ে রেখেছিলেন। বিদায়ের আগে বিশ্বকাপ জেতার স্বপ্নটা পূরণ হলো না তার। দলের যাত্রা থেমে গেল শেষ ষোলতেই! অপরদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটি নিশ্চিত করল ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশরা।

এদিন খেলা শুরুর পর ম্যাচের প্রথমার্ধের ৮ মিনিটের মাথায় বড় একটা সুযোগ নষ্ট করে স্পেন। দানি অলমোর দারুণ থ্রু বল পেয়ে যান মিকেল ওইয়েরজাবাল। সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু তার শট চলে যায় গোলের বাইরে দিয়ে। ১২ মিনিটে সুযোগ পান রোনালদোও। বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন ক্রিশ্চিয়ানো। তবে সেটা সহজেই ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

আবার ১৬ মিনিটে জোড়া সেভ করে দলকে বাঁচান পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে ইয়ামালের শট ঠেকান তিনি। এরপর ফিরতি বলে বায়েনার শটও ঠেকিয়ে দেন তিনি। প্রথমার্ধে আরও একটি বড় সুযোগ পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিক করেন রোনালদো। পোস্ট ছিল প্রায় ফাঁকা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন উনাই সিমন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে শট নেন নুনো মেন্দেস। বল গোলের দিকে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তা ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৫ মিনিটের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নুনো মেন্দেসকে। এতে বড় ধাক্কা খায় পর্তুগাল। ৭২ মিনিটে বক্সের ডান পাশে ফ্রি কিক পায় স্পেন। সেখান থেকে ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন কস্তা। এরপর ৯০ মিনিটে গোল করে বসেন মিকেল মেরিনো। তরেসের বাড়ানো বল থেকে নিচু ও জোরালো শটে বল জালে জড়ান তিনি।

যোগ করা সময়ে বের্নার্দো সিলভার হেডার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। তবে বল চলে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় স্পেন। বিদায় নিতে হয় পর্তুগালকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});