মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জীবন এগিয়ে যাবে—বিদায়ের পর রোনালদো

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এটাই শেষ বিশ্বকাপ! স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই বলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষেও জানালেন একই কথা। পরের বিশ্বকাপে খেলবেন না তিনি। তাহলে অবসর নিবেন কবে?

বয়স ৪১ বছর ছাড়িয়ে যাওয়ায় খুব বেশি দিন যে খেলবেন না এটা স্বাভাবিক। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানোর কথাই বললেন তিনি,‘ আমি চিন্তা করার আর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাব। কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না, জীবন এগিয়ে যাবে।’

টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। নকআউটে গোল ছিল না এতদিন। সেই আক্ষেপও মিটেছে এবার। তাই শিরোপা না জিতলেও ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই রোনালদোর।

শেষ ষোলো থেকে বিদায়ের পর মাঠে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এরপর নিজেকে সামলে নিয়ে জানালেন,‘ আমি আমার সেরাটা দিয়েছি, পর্তুগালের জন্য তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্তিয়ানোর আগে পর্তুগালের কোন শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের (ইউরো চ্যাম্পিয়নশিপ) শিরোপাটি, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের। তাই আবারও বলব, একদম পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। আমি আমার সেরাটা দিয়েছি, আগামীকাল একটি নতুন দিন হবে এবং জীবন তার নিয়মে চলবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});