মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফের হাসপাতালে দীপিকা

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

দীপিকা কক্কর

X

দীপিকা কক্কর

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের ক্যান্সারের চিকিৎসা এখনো চলমান। দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি শুরু হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। যদিও চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন অভিনেত্রীকে, তবু দীর্ঘ এই চিকিৎসাপ্রক্রিয়া তার স্বাভাবিক জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে। গত বছরের মে-জুন মাসে দীপিকার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃৎ থেকে টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়। এর পর থেকেই চলছে নিয়মিত চিকিৎসা।

এর মধ্যেই কয়েকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। ভিডিওতে দীপিকাও চিকিৎসাজনিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’

শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

তবে নিজের অসুস্থতার চেয়েও ছেলে রুহানকে নিয়েই বেশি দুশ্চিন্তায় আছেন দীপিকা। তার মতে, গত কয়েক সপ্তাহে ছেলের আচরণে বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে মায়ের অসুস্থতা, ঘন ঘন হাসপাতালে যাওয়া এবং পরিবারের স্বাভাবিক পরিবেশের অভাব ছোট্ট রুহানের মনেও প্রভাব ফেলছে।

দীপিকা বলেন, ‘রুহান আগের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে।’ তাই চিকিৎসার ব্যস্ততার মধ্যেও ছেলের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করছেন তিনি এবং শোয়েব। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলে আসছেন এই অভিনেত্রী। 

এর আগেও তিনি জানিয়েছিলেন, চিকিৎসা, শারীরিক দুর্বলতা এবং নিয়মিত হাসপাতালে যাতায়াতের কারণে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে মা হিসেবে ছেলেকে পর্যাপ্ত সময় দিতে না পারার কষ্ট তাঁকে সবচেয়ে বেশি মানসিকভাবে নাড়া দেয়।

দীপিকার বিশ্বাস, গুরুতর অসুস্থতা শুধু একজন মানুষের শরীরেই নয়, তার পারিবারিক জীবন, দায়িত্ববোধ ও দৈনন্দিন বাস্তবতাতেও বড় পরিবর্তন আনে। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী তিনি।

উল্লেখ্য, ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন দীপিকা কক্কর। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যগত অগ্রগতির খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});