মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শুধু সহযোগিতার উপর নির্ভর করে একটি জাতি টিকে থাকতে পারে না: পিনাক চৌধুরী এমপি

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শুধু সহযোগিতার উপর নির্ভর করে একটি জাতি টিকে থাকতে পারে না: পিনাক চৌধুরী এমপি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করি। আমরা চাই আমাদের বাংলাদেশ সকল ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হোক। 

দেশের মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। শুধু মাত্র সহযোগিতার উপর নির্ভর করে একটি জাতি টিকে থাকতে পারে না। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী হিসেবে দাঁড় করানোর লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে। অসহায় দুঃস্থ্য মানুষকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বদা সাহায্য সহযোগিতা দিয়েই যারো। 

আমরা হুইল চেয়ার দিয়েছি, বিগত দিনে সেলাই মেশিন ও টিন দিয়েছে। যখন যা প্রয়োজন আমরা সরকারী ভাবে দেয়ার ব্যবস্থা করেছি। আমরা কোন অন্যায় হতে দেব না। সরকারী অর্থ যাদের উদ্দেশ্যে ব্যায় করার কথা সেটা যেন যেখানেই ব্যায় করা হয়। 

গত ৬ জুলাই সোমবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা অডিটোরয়িামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচি, বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী পরিবার প্রধান ও মেধাবী অসচ্ছল কলেজ/ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দুলাল হোসেন। 

এসময় উপজলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, বিএনপিনেতা ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ জামাল উদ্দীন, মোঃ হারেসুল ইসলাম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, যুবনেতা রায়হান রুবেল, ওমর ফারুক, রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা ওরেঞ্জ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পয়ায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});