মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান চালানো হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভাঙা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ এবং কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়। 

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});