মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ০)

মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সানদ্রু মুনতেয়ানু

X

মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সানদ্রু মুনতেয়ানু

সরকারপ্রধান হিসেবে মাত্র আট মাস দায়িত্ব পালনের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সানদ্রু মুনতেয়ানু। মঙ্গলবার পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু নিশ্চিত করেছেন এ তথ্য।

 এক বিবৃতিতে প্রেসিডেন্ট মায়া সান্দু জানিয়েছেন, মলদোভার ইউরোপীয় ইউনিয়ন-পন্থি যাত্রা অব্যাহত রাখতে দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। মুনতেয়ানু আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়ায় তার মন্ত্রিসভারও পতন ঘটেছে। প্রেসিডেন্ট মায়া সান্দুর ইউরোপ-পন্থি দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) জেতায় ২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হন আলেক্সানদ্রু মুনতেয়ানু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ৬২ বছর বয়সি মুনতেয়ানু বলেন, “আমি খুব দায়িত্ববোধ ও দৃঢ় বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তাব মেনে নিয়েছিলাম। 

ভেবেছিলাম পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারবো। (কিন্তু) যখনই অনুভব করেছি, নীতি ও বিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে আর আমার দায়িত্ব পালন করতে পারছি না, তখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

প্রেসিডেন্ট সান্দু ইতিমধ্যে পদত্যাগপত্র গ্রহণ করে ‘জটিল সময়ে’ দেশকে নেতৃত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুনতেয়ানুকে। তবে আরও বলেছেন, তিনি আশা করেছিলেন প্রধানমন্ত্রী “জটিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি সম্পৃক্ত থাকবেন এবং জনগণের কথা শোনার বিষয়ে আরো উন্মুক্ত মনোভাব দেখাবেন।” 

মুনতেয়ানুর কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার প্রেসিডেন্ট সান্দু সাংবাদিকদের বলেন, “তিনি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন এবং তাকে তা করতে দেওয়া হয়নি এমন জল্পনা মিথ্যা। সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী কাজ করার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন।” 

তিনি জানান, খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে। তার আগে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনার সময় পর্যন্ত মুনতেয়ানু অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু বলেন, “মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা এবং দেশকে সহায়তা করার ক্ষেত্রে সফল হওয়া আমাদের আবশ্যিক দায়িত্ব।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});