মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে নারী-পুরুষকে হেনস্তার ঘটনায় আটক ৪

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তজুমদ্দিনে নারী-পুরুষকে হেনস্তার ঘটনায় আটক ৪

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ০)

আটক ৪ অভিযুক্ত

X

আটক ৪ অভিযুক্ত

ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেওয়ায় এক নারী ও এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক  করেছে।

মঙ্গলবার ( ৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শাহে আলম ব্যক্তিগত কাজে ওই এলাকার ইউপি সদস্যের বাড়িতে যান। একই সময়ে তাসলিমা বেগম (৫০) নামে এক নারীও সেখানে যান। 

এ সময় সজিবের নেতৃত্বে শরীফ জমাদার, ভূট্টো, সুমন ভূলাই, মহিউদ্দিন মাঝি, সবুজ ভূলাই, রুবেল, সিদ্দিক ও জুয়েলসহ ৮-১০ জন অসামাজিক কার্যকলাপের মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। 

দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাদের এলাপাতাড়ি মারধর করা হয়। জোরপূর্বক গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে তাদের হেনস্তা করা হয়। পরে তা ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী শাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন। এ সময়  পুলিশ অভিযান চালিয়ে সজিব (২৮), রাকিব ভূট্টো, রায়হান (১৯) ও রাসেলকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সজিব মেঘনার কুখ্যাত জলদস্যু ‘দুলাল বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এর আগেও তিনি বহু মানুষকে চাঁদার দাবিতে মারধর করেছেন। ২০২৫ সালে আবাসনের এক নারীকে কু-প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যানের শিকার হয়ে তাকেও মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});