মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ০)

যুবক গ্রেপ্তার

X

যুবক গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশ সূত্র । 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে কেন্দুয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে এ এসআই (নিঃ) মো. বাহার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স  মরিচপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. হিমেল মিয়া (২৭) নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া হিমেল মিয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে৷

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});