মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পর্তুগালের জার্সিতে রোনালদোর পথচলা শেষ

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগালের জার্সিতে রোনালদোর পথচলা শেষ

ক্রিস্টিয়ানো রোনালদো

X

ক্রিস্টিয়ানো রোনালদো

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছিলেন, উত্তর আমেরিকা বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষে সেই অবস্থানেই অটল থাকলেন পর্তুগিজ মহাতারকা। তবে এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না তিনি।

৪১ বছরে পা দেওয়া রোনালদো বলেন, ‘আমি চিন্তা করার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাব। কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না। জীবন এগিয়ে যাবে।’

ক্যারিয়ারে টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। ২৭ ম্যাচে করেছেন ১১ গোল। নকআউট পর্বে গোল না করার আক্ষেপও এবার ঘুচেছে তার। তাই বিশ্বকাপ জিততে না পারলেও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।

স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর মাঠে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। পরে নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগালের কোনও শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের।’

তিনি আরও বলেন, ‘আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। আমি আমার সেরাটা দিয়েছি। আগামীকাল একটি নতুন দিন হবে, জীবন তার নিয়মেই চলবে।’

ডালাসে মিকেল মেরিনোর ৯১ মিনিটের নাটকীয় গোলে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শেষ ১৬ থেকেই বিদায় নিলো পর্তুগাল। আর সেই সঙ্গে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। 

ম্যাচ শেষে চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন ৪১ বছর বয়সি এই কিংবদন্তি। সমর্থকদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, যেন একটা দীর্ঘ অধ্যায়ের বিদায়ী অভিনন্দন।

ম্যাচ শেষে রোনালদো বলেন, “আমি আগামীকাল একই মেজাজে জেগে উঠবো যেভাবে আজ উঠেছিলাম।” তিনি আরও যোগ করেন, “আমি আমার সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমি আসার আগে পর্তুগালের কোনও শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের।” 

রোনালদোর দাবিটা পরিসংখ্যানে সঠিক। ২০১৬ সালের ইউরো, ২০১৯ সালের নেশনস লিগ এবং ২০২৪ সালের নেশনস লিগ— এই তিনটি শিরোপা পর্তুগাল জিতেছে রোনালদোর নেতৃত্বে। তার আগে পর্তুগালের শিরোপার ঘর ছিল ফাঁকা।

কিন্তু যে শিরোপাটা কখনো আসেনি- বিশ্বকাপ। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে যখন তিনি সত্যিকারের সেরা ছিলেন, তখন গড়ে ৫ দশমিক ৯টি শট ও ১১ দশমিক ৫টি ডুয়েল প্রচেষ্টা করেছিলেন। ৪১ বছর বয়সে সেই রোনালদো আর নেই।

এই বিশ্বকাপে তিনি মোট তিনটি গোল করেছেন— উজবেকিস্তানের বিপক্ষে দুটি আর ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি পেনাল্টি। কিন্তু নকআউটে আসা দলগুলোর বিরুদ্ধে ৩৫১ মিনিটে পর্তুগাল মাত্র দুটি গোল করেছে। 

ম্যাচ শেষে চোখ ভিজিয়ে মাঠ প্রদক্ষিণ করলেন রোনালদো, পর্তুগিজ সমর্থকদের উদ্দেশে হাত তুললেন। লামিন ইয়ামাল, ১৯ বছরের স্প্যানিশ বিস্ময়বালক যিনি এই ম্যাচেই রোনালদোর বিপক্ষে খেললেন— তার সাথে জার্সি বদল করলেন রোনালদো। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});