বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কখনও হারাতে পারেনি মেসিদের

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ কখনও হারাতে পারেনি মেসিদের

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নানা নাটকীয়তা আর রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিট ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় মেসিরা। এতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আলবেসেলিস্তারা।

এই দুই দল এর আগে চারবার মুখোমুখি হয়েছে। কিন্তু আর্জেন্টিনাকে কখনও হারাতে পারেনি সুইজারল্যান্ড। এরমধ্যে দুইবার বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিল এই দুই দল। দুবারই সুইজারল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা।

সুইজারল্যান্ড প্রথমবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ১৯৬৬ সালে। বিশ্বকাপের ওই আসরে সুইসদের ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর ২০০৭ ও ২০১২ সালে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ২০০৭ সালে ওই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। আর ২০১২ সালের ম্যাচে ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।

সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে খুব কষ্ট করে জয় পায় আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জিতে সেবার মাঠ ছেড়েছিলেন মেসিরা। এখন বিশ্বকাপের চলতি আসরেও দেখা হবে দুই দলের। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি হবে আগামী সোমবার সোমবার (১৩ জুলাই) সকাল ৭টায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});