বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিনকোর ৪২তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিনকোর ৪২তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিট : ২)

ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিনকোর ৪২তম বার্ষিক সাধারণ সভা

X

ঢাকায় অনুষ্ঠিত হলো সাবিনকোর ৪২তম বার্ষিক সাধারণ সভা

সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (সাবিনকো)-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি ঢাকার নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৫ অর্থবছরের জন্য ১৫০ মিলিয়ন টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভায় কোম্পানির পরিচালন কার্যক্রম, আর্থিক বিবরণী ও বিনিয়োগ কার্যক্রম পর্যালোচনা করা হয়। 

উল্লেখ্য, ২০২৫ সালে কোম্পানিটি ৫৫২.৮৮ মিলিয়ন টাকা নিট মুনাফা অর্জন করেছে। সাবিনকো একটি যৌথ মালিকানাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার সমান অংশীদার বাংলাদেশ সরকার ও সৌদি আরব সরকার। 

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সুলতান আব্দুল রউফ। 

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি চেয়ারম্যান ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার (সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার) এবং পরিচালক মোহাম্মদ এম. আলমালকি। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মজিদ আলঘামদি।

সভায় বাংলাদেশ সরকারের পক্ষে শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি এবং সৌদি আরব সরকারের পক্ষে অনলাইনে সংযুক্ত হয়ে শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব করেন ফাহাদ এম. আল হুসাইনি। 

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ উর রহমান মজুমদার এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});