বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ বাউবি উপাচার্যের

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ বাউবি উপাচার্যের

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

​বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বুধবার ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্কুল অব এডুকেশন আয়োজিত ‘প্রফেসর ড. মনিরা হোসেন স্মৃতি আলাপ ও চা-চক্র’-এর ষষ্ঠ পর্বে এই আলোচনা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিলেও এই সংকট দীর্ঘায়িত হওয়া আমাদের অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি।”

​মূল প্রবন্ধ উপস্থাপনায় বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলী করিম রোহিঙ্গাদের ঐতিহাসিক পটভূমি, নৃ-তাত্ত্বিক পরিচয় এবং রাষ্ট্রহীন হওয়ার পেছনের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সংকট নিরসনে গবেষকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

​স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});