বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর পিটিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিভিলে সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সায়েম মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনার এক পর্যায়ে সভাপতি তার বক্তব্য বলেন, বিশ্বে পরিবেশ দূষণ ও উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে নুতন নুতন জীবাণু পরিবেশে মুক্ত হয়ে পড়ছে, যার ফলে করোনার মতো বিভিন্ন রোগের আবির্ভাব ঘটছে। যা অনেক গবেষক ও চিকিৎসকদেরও অজানা। 

অনুষ্ঠানের শেষে এ দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});