বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকদের তৎপরতায় বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদ থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন অভিনেতা। আর  মাঝ রাস্তায় একটি পোকার কামড়ে অস্বাভাবিকভাবে ফুলে যায় পা। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও অল্প সময়ের মধ্যেই সেই স্থান থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। সংক্রমণের প্রভাবে তার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পায়ের গোড়ালি থেকে সংক্রমণ ছড়িয়ে হাঁটু পর্যন্ত পৌঁছে যাওয়ায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। 

পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে কলকাতার মনিপাল ঢাকুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ শর্মার জ্বর রয়েছে, কথা বলতে অসুবিধা হচ্ছে এবং শ্বাসকষ্টও রয়েছে। তবে সময়মতো হাসপাতালে ভর্তি করানো সম্ভব হওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো গেছে বলে চিকিৎসকদের ধারণা।

এদিকে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি রাজেশ শর্মার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের মতে, আপাতত রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});