বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআইয়ের অভিযান

বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআইয়ের অভিযান

বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআইয়ের অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ০)

৬ লক্ষ টাকা জরিমানা

X

৬ লক্ষ টাকা জরিমানা

নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে বিএসটিআই-এর পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ (ছয়) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ অভিযানে আলমাস সুপার শপ-এ বিএসটিআই-এর পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য, যেমন: চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউস-এর বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআই’র পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মোঃ সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআই-এর কর্মকর্তা আহসান হাবিব খান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী বাজার তদারকি এবং মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের কেনাকাটার সময় বিএসটিআই-এর অনুমোদিত ও মানসম্মত পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।