শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির বিপক্ষে ফাইনাল জিততে চান ইয়ামাল

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

তাকে বলা হয় বার্সেলোনার ‘নতুন মেসি’। স্পেন তারকা লামিন ইয়ামালের মধ্যেই লিওনেল মেসির ছায়া দেখছেন ফুটবল বোদ্ধারা। সেই মেসিকেই এবারের বিশ্বকাপ ফাইনালে হারাতে চান ইয়ামাল।

৩৯ বছর বয়সে এসেও আর্জেন্টিনা অধিনায়কের পারফরম্যান্সে ভাটা পড়েনি বিন্দুমাত্র। ৮ গোল নিয়ে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে মেসি। এই বয়সে এমন খেলা, বিস্মিত পুরো ফুটবল বিশ্বই। মেসিকে এমন দুর্দান্ত খেলতে দেখে বিস্মিত ফুটবলের ভবিষ্যৎ লামিনে ইয়ামালও। স্প্যানিশ তরুণ তারকা এবারের বিশ্বকাপে মেসির খেলাকে বর্ণনা করেছেন এক শব্দে, ‘অবিশ্বাস্য’।

এবার প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন মেসি। মেসির খেলা দেখে মুগ্ধ ইয়ামাল, ‘সবাই জানে মেসি কে, তিন কী করতে পারেন। কিন্তু আমার মনে হয় না কেউ ভেবেছিল মেসি এতটা ভালো খেলবেন। তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুব ভালো লাগছে।’

ইয়ামালের চাওয়া আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা, ‘আমি চাই তারা যত দূর পারে যাক। শুধু ফাইনালে যদি দেখা হয়, তাহলে আমি ওই ম্যাচটা জিততে চাই।’

ইয়ামালকে জিজ্ঞাসা করা হয়েছিল নেইমার, রোনালদোকে নিয়েও। তাদের খেলা দেখেই বড় হওয়া ইয়ামাল বলেছেন, ‘নেইমার এই বিশ্বকাপে খেলেছেন, রোনালদোর বিপক্ষে খেলেছি। তাদের খেলা দেখেই আমি বড় হয়েছি। দুজনকে খেলতে দেখে সত্যিই ভালো লেগেছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});