শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সের দুশ্চিন্তা

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে জয়ের পথ দেখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই তারকাকে। আর এতেই দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স।

মাঠ থেকে এমবাপ্পের এই বিদায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দিয়েছে। তবে ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই জানিয়েছেন, চোট নিয়ে ভয়ের কিছু নেই এবং তিনি ভালো আছেন।

নিজের চোটের পরিস্থিতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি। সেই সময় শেষ কয়েক মিনিট খেলার জন্য জেপি (জ্যঁ-ফিলিপ মাতেতা) আমার চেয়ে ভালো অবস্থায় ছিল।’

মরক্কোকে ২–০ গোলে হারানোর পর দলের দুর্দান্ত সাফল্যের রহস্য নিয়ে এমবাপ্পে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়—জয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’

সামনে এখন বড় অর্জনের মঞ্চ। সেমিফাইনালের সেই কঠিন লড়াই নিয়ে প্রতিপক্ষকে যেন হুমকিও দিয়ে রেখেছেন এমবাপ্পে, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});