শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় ২০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) হাফিজ পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ২০০টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পৌরসভার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদুল হাসান জনি, কাজী মমিনুল ইসলাম লিটু মাস্টার, আল-আমিন, ছাত্রদল নেতা রাফিন জামান বিশাল, শোয়াইবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});